কারাগারে বসে নজরুলের লেখা দুটি নাটক হঠাৎই নিরুদ্দেশ হয়ে যায়
এ বারেও এই লেখা নাটকটি নিরুদ্দেশ হয়ে গেল। কারাগারের উঁচু প্রাচীর টপকে নাটকের পাণ্ডুলিপি তো ডানা মেলে উড়ে যেতে পারে না। এমনকী দ্বিতীয় নাটকের গানের সুরও। তবে ভাগ্যক্রমে রক্ষা পেয়েছিল বন্দেমাতরম গানটি। দু’ দুটি নাটকের এমন পরিণতিতে নজরুলের মনে যথেষ্ট ক্ষোভের সঞ্চার তৈরি হয়েছিল সেটা অনুমান করেছিলেন অনেকেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নজরুল নিজে কখনও কারও কাছে কোনও ক্ষোভ বা অভিমানের কথা প্রকাশ করেননি। তবে কারাবাসের পরে তিনি একটি কবিতা লিখেছিলেন, যা পরবর্তীতে সেটি গানের আকারে জনপ্রিয়তা পেয়েছিল। কবিতাটি ছিল, ‘আমি ভাই খ্যাপা বাউল, আমার দেউল আমারি এই আপন দেহ। আমার এ প্রাণের ঠাকুর, নহে সুদূর অন্তরে মন্দির গেহ…।’ সৃষ্টির এই পরিণতির কথা লোকমুখে চাউড় হয়ে গিয়েছিল মানুষের কাছে। এর পরে অবশ্য বিদ্রোহী কবি নতুন উদ্যোমে কলম ধরেছিলেন। যা আজও ইতিহাস।
(সূত্র: নাট্যসঙ্গীতের প্রবহে নজরুল)