রাস্তা উদ্বোধনে বিক্ষোভের মুখে
রাস্তার উদ্বোধন করতে গিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। রবিবার ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের ভালোবাসা মোড়ে বিধায়ককে দেখে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন বহিষ্কৃত তৃণমূল নেতা গৌতম গোস্বামী। জমি কেলেঙ্কারিতে জেলে গিয়েছিলেন তিনি। সেই গৌতমের বাড়ির পাশে রাস্তা কেন হলো, এ নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বিজেপি নেতা রাহুল বর্মন, দয়াল রায়রা। বিধায়ক বলেন, ‘রাস্তা সকলের। সরকারি কাজে বাধা দেওয়ার কারণ নেই।’