অভিষেকের আপ্তসহায়ককে আপাতত গ্রেপ্তার করা যাবে না, বলল সুপ্রিম কোর্ট - 24 Ghanta Bangla News
Home

অভিষেকের আপ্তসহায়ককে আপাতত গ্রেপ্তার করা যাবে না, বলল সুপ্রিম কোর্ট

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় আপাতত গ্রেপ্তার করা যাবে না। রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, সুমিতের রক্ষাকবচের মেয়াদ আগামী বুধবার পর্যন্ত বাড়ানো হচ্ছে। মামলার পরবর্তী শুনানি ১৯ অগস্ট।

শালবনিতে জমি দুর্নীতি মামলায় প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সুজয় হাজরা গ্রেপ্তার হওয়ার পর থেকেই সুমিতের খোঁজ করছিল সিআইডি। কিন্তু তাঁর হদিশ মেলেনি দীর্ঘদিন। পরে আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন সুমিত। শেষমেশ শীর্ষ আদালত তাঁকে রক্ষাকবচ দেয়। তবে সুমিতকে বলা হয়, তদন্তে সহযোগিতা করতে হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে তাঁকে। সেই মতো গত শনিবার থেকে প্রত্যেক দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ করে চলেছেন তদন্তকারীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *