Independence Day 2026: স্বাধীনতা দিবসের প্রস্তুতি তুঙ্গে, লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ সরাসরি দেখতে পারবেন এখান থেকে… | Independence Day 2026: 80th Independence Day Celebration, Where to Watch PM Narendra Modi’s Live Speech
রাত পোহালেই স্বাধীনতা দিবস।Image Credit: PTI
এই বছরের উদযাপনে থিম হবে ‘বিকাশিত ভারত @২০৪৭’। এবারে বিশেষ করে যুবকদের ভূমিকার ওপর আলোকপাত করা হবে। দেশ গঠনে যুবকদের উদ্যম, আকাঙ্ক্ষা এবং অংশগ্রহণকে প্রতিফলিত করার জন্য কর্মসূচিগুলি সাজানো হয়েছে।
লালকেল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। যৌথ সামরিক ও দিল্লি পুলিশ গার্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। এরপর প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দেওয়া হবে।
এরপরে প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। ১০৫ মিমি লাইট ফিল্ড গান দিয়ে ২১টি তোপধ্বনি দেওয়া হবে। এরপরে আর্মি ব্যান্ড ‘বন্দে মাতরম’ গাইবে। তারপরে জাতীয় সঙ্গীত গাওয়া হবে।
প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করার ঠিক পরেই, ভারতীয় বায়ুসেনার দুটি এমআই-১৭ হেলিকপ্টার আকাশ থেকে পুষ্পবৃষ্টি করবে। একটি হেলিকপ্টারে জাতীয় পতাকা এবং অন্যটিতে ‘বন্দে মাতরম’ লেখা পতাকা প্রদর্শন করা হবে।
এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণের পর এনসিসি ক্যাডেট এবং স্বেচ্ছাসেবকরা ‘বন্দে মাতরম’ এবং তারপর জাতীয় সঙ্গীত গাইবেন। এতে মোট ২৫০০ জন এনসিসি ক্যাডেট এবং স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবেন।
এই বছর লালকেল্লার স্বাধীনতা দিবস উদযাপনে প্রায় ৫০০০ বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জ্ঞানপথে বসে থাকা ক্যাডেট এবং স্বেচ্ছাসেবকরা ‘বন্দে মাতরম’-এর আকৃতি তৈরি করবেন, যা বিশেষ আকর্ষণ হবে।