জানুয়ারি থেকেই বেকার ভাতা, নবান্ন থেকে বড় ঘোষণা শুভেন্দুর! বাদ পড়বেন কারা?

কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন ভাতা চালুর ঘোষণা করল সরকার। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী জানুয়ারি…
কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন ভাতা চালুর ঘোষণা করল সরকার। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী জানুয়ারি মাস থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ভাতার টাকা। তবে এই প্রকল্পের সুবিধা সবাই পাবেন না। কারা এই আর্থিক সাহায্য থেকে বাদ পড়বেন, তা-ও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ক্ষমতায় আসার পর একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে তিন হাজার টাকা করে পাচ্ছেন। পাশাপাশি বাড়ানো হয়েছে দিব্যাঙ্গ ভাতার পরিমাণ। এবার কর্মসংস্থানের অপেক্ষায় থাকা যুবক-যুবতীদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করা হল।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জানুয়ারি থেকেই নতুন ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ, যে মহিলারা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, তাঁরা নতুন ভাতার সুবিধা পাবেন না।
এ ছাড়া একটি পরিবারের সর্বাধিক দু’জন সদস্য এই আর্থিক সহায়তা পেতে পারবেন। নবান্নের বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, “যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তাঁরা এটা পাবেন না। সর্বোচ্চ এক পরিবারে ২ জন পাবেন। বোনেরা যাঁরা অন্নপূর্ণার টাকা পাচ্ছেন, তাঁরা এটা পাবেন না।”
নতুন প্রকল্পে কারা আবেদন করতে পারবেন এবং ভাতার পরিমাণ কত হবে, সে বিষয়ে আরও বিস্তারিত নির্দেশিকা প্রকাশিত হলে বিষয়টি স্পষ্ট হবে।
মোথাবাড়ি কাণ্ডে NIA-র জেরার মুখে সাবিনা, স্বামীকে নিয়ে হাজির প্রাক্তন মন্ত্রী
১০ হাজার পুশব্যাক-৬ মাসেই শেষ হবে সীমান্তে কাঁটাতারের কাজ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর