Soham chakraborty: সিনেমার শুটিংয়ের মাঝে অজগরের গায়ে পা দিয়ে ছবি! সোহম হারের পর ফের উস্কে গেল সেই বিতর্ক | Some forest worker showing protest on Soham chakraborty - 24 Ghanta Bangla News
Home

Soham chakraborty: সিনেমার শুটিংয়ের মাঝে অজগরের গায়ে পা দিয়ে ছবি! সোহম হারের পর ফের উস্কে গেল সেই বিতর্ক | Some forest worker showing protest on Soham chakraborty

Spread the love

জলপাইগুড়িতে সাপের উপর অত্যাচারImage Credit: Tv9 Bangla

জলপাইগুড়ি: ধামাচাপা পড়ে আছে চিত্রতারকা তথা সোহোম চক্রবর্তীর (Soham chakraborty) বিরুদ্ধে করা অভিযোগ। পালা বদল হতেই তদন্তের অগ্রগতি জানতে চেয়ে তুমুল বিক্ষোভ। তদন্ত কতদূর এগিয়েছে তা জানতে চেয়ে চরম উত্তেজনা জলপাইগুড়ি অরণ্য ভবনে বনকর্মীদের।

কী ঘটেছিল?

অভিযোগ, গত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ডুয়ার্সে শুটিং করতে এসেছিলেন চিত্র তারকা সোহম চক্রবর্তী। সেই সময় সোহম ও তাঁর টিমের বিরুদ্ধে একটি অজগর সাপকে ধরে তাঁর গায়ের উপর দাঁড়িয়ে অত্যাচার করার অভিযোগ ওঠে। এরপর একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োতে দেখা যায় সোহম হাতে অজগর নিয়ে আছেন। তবে তাঁর দলের লোকজন সাপের উপর পা তুলে ছবি তুলছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই খবর সম্প্রচারিত হয়।

এরপর জলপাইগুড়ির পরিবেশ কর্মীদের একটি সংগঠন ‘যৌথ পরিবেশ মঞ্চ’ জলপাইগুড়ি অরণ্য ভবনে থাকা গরুমারা বন্যপ্রাণী বিভাগে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ, তিন বছর পার হয়ে গেলেও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে তা জানা যায়নি।

বর্তমানে রাজ্যে পালাবদল হওয়ার পর প্রাক্তন আমলা জ্যোতি প্রসাদ রায়, প্রাক্তন রেঞ্জ অফিসার মিহির কুমার রায়, জলপাইগুড়ি ওয়েলফেয়ার, জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব সহ জলপাইগুড়ির একদল ষাটোর্ধ্ব পরিবেশ কর্মীরা গরুমারা বন্যপ্রাণী ডিভিশনের ডিএফওর (DFO) সঙ্গে দেখা করতে এসেছিলেন।

তাঁদের বক্তব্য, এখন রাজ্যে সরকার বদল হয়েছে। তাই তাঁরা বর্তমান সরকারের আধিকারিকের সঙ্গে দেখা করে তদন্তের অগ্রগতি জানতে এসেছিলেন। কিন্তু কয়েক ঘন্টা সময় বসে থাকার পরেও দেখা করেননি ডিএফও বলে দাবি তাঁদের। আর এতেই অরন্য ভবনে ডি এফ ওর চেম্বারের কাছে ক্ষোভে ফেটে পড়েন পরিবেশ কর্মীরা। তাঁরা এর বিহিত দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *