Sara Tendulkar: শুভমন নয়, রাজবীরকে বিয়ে করতে চান সারা? কী জানালেন সচিনকন্যা? | Sara Shubman Gill To Sara Rajveer? New Name Added To Rumour List
সারা তেন্ডুলকরImage Credit: Getty Images
মুম্বই: অভিনয়ের সঙ্গে ক্রীড়া দুনিয়ার সম্পর্ক বেশ পুরোনো। এবার কি সেই সম্পর্কে নতুন নাম যোগ হচ্ছে? বিয়ের কথা হচ্ছে সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর? পাত্রীর নাম নাকি রাজবীর। সোশাল মিডিয়া খুললেই সারাক্ষন দেখা যায় সারা-শুভমনকে জড়িয়ে একাধিক প্রশ্ন করা হয়, একাধিক গুজব ছড়ানো হয়, কিন্তু এই তালিকায় এবার নাম জুড়ে গেল রাজবীরেরও!
এই বিষয়ে সংবাদমাধ্যমকে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সারা ও রাজবীর ব্যক্তিগতভাবে একে অপরকে চেনেনও না। কে বা কারা এই কাল্পনিক গুজব ছড়িয়েছে, তা-ও অজানা। উল্লেখ্য, সম্প্রতি সোশাল মিডিয়াতে দুজনের সম্পর্ক ও আগামী বছর বিয়ের সম্ভাবনা নিয়ে নানা পোস্ট ছড়িয়ে পড়েছিল।
বিয়ে নিয়ে কী বলেছিলেন সারা তেন্ডুলকর?
প্রসঙ্গত রাজবীরের সঙ্গে বিয়ের জল্পনা উড়িয়ে দেওয়া হলেও, নিজের স্বপ্নের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন সারা। ভাই অর্জুন তেন্ডুলকরের বিয়ের প্রস্তুতি থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছিলেন তিনি। সারার কথায়, ভাইয়ের বিয়েটা তাঁর কাছে এক ধরণের ট্রায়াল। এর ফলে তিনি নিজের বিয়েতে কী কী চান ও কী চান না, সেই সম্বন্ধে স্পষ্ট ধারণা হয়েছে।
ছোটবেলায় সারা ভাবতেন, বিয়েতে প্যাস্টেল রংয়ের ব্রাইডাল পোশাক পরবেন ও অনুষ্ঠান হবে বেশ জমকালো। তবে সময়ের সঙ্গে তাঁর পছন্দ বদলেছে। এখন ঘনিষ্ঠ পরিসরেই বিয়ে করতে ইচ্ছুক সারা। এমনকি, লাল ব্রাইডাল পোশাকও পরতে চান সারা। সম্পর্ক ও বিয়ে নিয়েও নিজের মত জানিয়েছেন সারা। তাঁর মতে, অনেক সময় বিয়ের আগে বাগদান থেকে শুরু করে বিয়ের প্রস্তুতির মধ্যেই একজন মানুষ বা তাঁর পরিবারের প্রকৃত স্বভাব সামনে আসে। যদি মনে হয়, সম্পর্কটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাহলে বিয়ের আগেই সরে আসা উত্তম। সারার মতে, আগের প্রজন্মের মানুষ নিজেদের সিদ্ধান্তের পক্ষে দাঁড়াতে কিছুটা বেশি ভয় পেতেন। কিন্তু বর্তমানে জেন-জিরা বেশ আত্মবিশ্বাসী।
কে এই রাজবীর?
এই রাজবীর আর কেউই নয়, যিনি জনপ্রিয় অভিনেতা সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওল। তিনি আবার ধর্মেন্দ্রর নাতিও। ২০২৩ সালে রোমান্টিক ছবি ‘দোনো’র মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। সব মিলিয়ে, সারা ও রাজবীরের বিয়ে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা আপাতত ভিত্তিহীন বলেই জানাচ্ছে ঘনিষ্ঠ সূত্র। ২০২৭ সালে তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই বলে জানা গিয়েছে।