Nodakhali: ৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, প্রশ্নের মুখে নোদাখালি থানার ভূমিকাও – Bengali News | Physical harassment of 75 year old woman, Nodakhali police station’s role in question
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla
নোদাখালি: ৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ নোদাখালিতে। মা ডাকে সাড়া দিতেই গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ। ২৯ ডিসেম্বর রাতে ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে দক্ষিন ২৪ পরগণার নোদাখালি থানা এলাকায়। ঘটনায় আবার প্রশ্নের মুখে পড়েছে স্থানীয় থানার ভূমিকাও। বৃদ্ধার অভিযোগ, লোকাল থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে ভুল বুঝিয়ে তিনটি সাদা কাগজে টিপ ছাপ নেওয়া হয়। লিখিয়ে নেওয়া হয় অন্য বয়ান।
পরবর্তীতে পরিবারের সদস্যদের নিয়ে পুলিশের সুপারের দ্বারস্থ হন ওই বৃদ্ধা। গোটা ঘটনা সবিস্তারে বলে নতুন করে অভিযোগ দায়ের হয়। তারপরই অ্য়াকশনে নামে পুলিশ। একজনকে গ্রেফতারও করা হয়। এদিনই আবার আলিপুর আদালতে ওই বৃদ্ধার গোপন জবানবন্দিও নেওয়া হয়। তাঁর মেডিক্যাল টেস্টও ইতিমধ্যেই হয়েছে। কিন্তু, কেন নোদাখালি থানার তরফে প্রথমেই সুনির্দিষ্ট অভিযোগ নেওয়া হল না সেই প্রশ্ন উঠছে। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
এই খবরটিও পড়ুন
ঘটনা প্রসঙ্গে বৃদ্ধার ছেলে বলছেন, “ওই রাতে বাইরে থেকে কেউ দরজা খোলার কথা বলে। আমার মা কানে একটু কম শোনে। ভেবেছে ছেলেরা হয়তো এসেছে। দরজা খুলে দেয়। একজন লোক ঢুকে পড়ে। তার মুখ কাপড় দিয়ে বাধা ছিল। ওই লোকই মায়ের মুখটা টিপে ধরা মাকে বেদম মারধর করে। টাকা-পয়সাও চায়। তারপর ধর্ষণ করে।”