Miscreants -সিসিটিভি ক্যামেরা, এটিএম ভেঙে লুট ১৭ লক্ষ টাকা
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপারেশন চালানোর আগে বাইরে থেকে শাটার নামিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা, যাতে রাস্তার লোকজন কিছু টের না পায়। তবে কাউন্টারের ক্যামেরা ভাঙা হলেও মূল সার্ভারে দুষ্কৃতীদের ফুটেজ ধরা পড়েছে। যদিও প্রত্যেকের মুখ ঢাকা থাকায় তাদের শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের। কিন্তু এটিএমে স্বয়ংক্রিয় অ্যালার্ম ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন তা বাজল না এবং নিরাপত্তার এমন ফাঁক গলে কী ভাবে এত বড় লুট চলল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রহড়া থানার পুলিশ জানিয়েছে, ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে।