৮ বছর পর ক্ষুদিরামে ফিরছে রাজ্য টেবিল টেনিস - 24 Ghanta Bangla News
Home

৮ বছর পর ক্ষুদিরামে ফিরছে রাজ্য টেবিল টেনিস

Spread the love

দীর্ঘ ৮ বছর পর ক্ষুদিরামে ফিরল রাজ্য টেবিল টেনিস। মঙ্গলবার থেকে ক্ষুদিরামে শুরু হচ্ছে ২০২৬-এর অষ্টম স্টেট অ্যান্ড ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। রাজ্যের ২৬টি জেলার অনূর্ধ্ব ১১ থেকে ১৯ এবং সিনিয়র বিভাগ মিলিয়ে ১০৮৪ জন প্যাডলার অংশ নিচ্ছেন। ২৪ থেকে ২৬ নভেম্বর দলগত এবং ২৬ থেকে ৩০ নভেম্বর সিঙ্গলসের খেলা হবে। আয়োজকদের দাবি, এ বার প্রতিযোগীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। একাধিক তারকা প্যাডলারও অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *