২০২৭ সালে ২ বার শনির গোচর, বিপদে পড়বে কোন ৭ রাশি? Ei Samay - 24 Ghanta Bangla News
Home

২০২৭ সালে ২ বার শনির গোচর, বিপদে পড়বে কোন ৭ রাশি? Ei Samay

Spread the love

ধনু রাশিতে কী ঘটবে

এই রাশির জাতকদের জন্য জুন মাস থেকেই স্বস্তির সময় শুরু হতে পারে। শনি চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘরে প্রবেশ করায় ধাইয়ার প্রভাব সাময়িক ভাবে শেষ হবে। বাড়ি, পরিবার, সম্পত্তি ও গাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। তবে অক্টোবর মাসে শনির স্থান প্রত্যাবর্তন হলে, আবার ধাইয়ার প্রভাব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশির জীবনে কী আছে

এই রাশির জাতকদের জন্যও জুন মাসে নতুন করে ধাইয়া শুরু হবে। শনির মেষ রাশিতে প্রবেশের ফলে চতুর্থ ঘরে অবস্থান তৈরি হবে, যাকে কণ্টক শনি বলা হয়। বাড়ি, পরিবার, সম্পত্তি ও আর্থিক বিষয়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। পারিবারিক দায়িত্ব বাড়ার সম্ভাবনাও রয়েছে। অক্টোবর মাসে শনির মীনে প্রত্যাবর্তনের সঙ্গে এই প্রভাব শেষ হবে।

কুম্ভ রাশির জীবনে কী প্রভাব

দীর্ঘদিনের সাড়েসাতির প্রভাব শেষে জুন মাসে সাময়িক স্বস্তি পেতে পারেন এই রাশির জাতকরা। আটকে থাকা কাজ খানিকটা এগোবে। চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। তবে অক্টোবর মাসে শনি মীনে ফিরলে আবার সাড়েসাতির প্রভাব শুরু হবে।

মীন রাশির জাতকদের জন্য কী অপেক্ষা করছে

এই রাশির জাতকদের সাড়েসাতির তৃতীয় বা শেষ পর্যায় চলবে। জুনে শনি মেষে গেলেই সাড়েসাতির পর্যায়ে পার্থক্য আসবে, তৃতীয় পর্যায় শুরু হবে। তাই এই সময়ে সাফল্য পেতে গেলে বাড়তি পরিশ্রম করতে হবে। দায়িত্বো বাড়তে পারে, তবু ফল পেতে বেশ কিছুটা দেরি হতে পারে। ধৈর্য ধরে কাজ করারও প্রয়োজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *