রিলস বানানোর নেশায় মালগাড়ির ছাদে কিশোর, তার পরে…
জানা গিয়েছে, একটি ভিডিয়ো তোলার জন্য কেশব চড়েছিল একটি মালবাহী ট্রেনের ছাদে। আর নীচে, মাটিতে, দাঁড়িয়েছিল আশিস । এমন সময় আশিসের ফোনে একটি কল এলে সে কথা বলতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে কেশব ওপর দিয়ে যাওয়া একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে আসে। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটার কারণে মারাত্মকভাবে দগ্ধ হয় কেশব। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তার শরীর থেকে ধোঁয়া উঠতেও দেখেন।