ঝাড়গ্রামে লাল ব্যাগ ঘিরে আতঙ্ক - 24 Ghanta Bangla News
Home

ঝাড়গ্রামে লাল ব্যাগ ঘিরে আতঙ্ক

Spread the love

ঝাড়গ্রামের শিব মন্দির মোড় সংলগ্ন কোর্ট রোডে পড়ে থাকা লাল ব্যাগকে ঘিরে ছড়াল আতঙ্ক। সোমবার সকালে স্থানীয়রা ব্যাগটি পড়ে থাকতে দেখেন। তাঁরা সন্দেহ করেন, ব্যাগে বোমা রাখা আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ব্যারিকেড দিয়ে ব্যাগটিকে ঘিরে রাখা হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াড লাল রঙের ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে যায়। সূত্রের খবর, স্টেশনগামী গাড়ি বা টোটো থেকে ব্যাগটি পড়ে গিয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *