Sukanta on Bratya Basu: ‘যৌন হেনস্থার অভিযোগের পরেই…’, তলে-তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন ব্রাত্য? সব বলে দিলেন সুকান্ত | BJP MP Sukanta Majumdar said that bratya basu trying to get closer with bjp
ব্রাত্য বসুকে নিয়ে নিয়ে সুকান্ত মজুমদারImage Credit: PTI
কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। ধর্ষণ, যৌন নির্যাতনের মতো অভিযোগ দায়ের হয়েছে। তবে, সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এর মধ্যেই এবার ব্রাত্যকে নিয়ে বড় কথা বলে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর দাবি যৌন হেনস্থার অভিযোগের পরই তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এর যদিও পাল্টা প্রতিক্রিয়া দিতে নারাজ তিনি। তবে, জল্পনাও তিনি ওড়ালেন না। গতকালই রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে, তৃণমূলে যে তিনি ফিরছেন না তা স্পষ্ট করেছেন।
সুকান্ত মজুমদার কী বলেছেন?
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “যদি মামলা হয়, পুলিশের মাধ্যমে কোর্টের কাছে যাবে। আমি ওঁকে বলব, উনি নাটকটাই করুন। সেটা ভালো পারেন। আমার কাছে খবর আছে ব্রাত্যবাবু বিজেপির কিছু নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এতদিন যোগাযোগ করেননি। যেদিন অভিযোগ এসেছে, অর্থাৎ যৌন হেনস্থার অভিযোগ দায়ের হতেই যোগাযোগ করছেন। অর্থাৎ ডাল মে কুচ কালা হ্যায়।”
কালীঘাট শিবিরের মুখপাত্র বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “ওকেই জিজ্ঞাসা করুন এর থেকে বেশি আমি আর কী বলতে পারি। যৌন হেনস্থার অভিযোগ নাম জড়ালে বিজেপি বাঁচায় নাকি?” বস্তুত, ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন সহ ৪০ জন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের এফআইআর (FIR) দায়ের বাগুইআটি থানায়। ধর্ষণ, যৌন হয়রানি, শ্লীলতাহানি, দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্রের মত একাধিক ধারায় এফআইআর (FIR) দায়ের হয়েছে প্রাক্তন দুই মন্ত্রী সহ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে।