নৌকাটি ছোট হলেও চায়ের আয়োজন একেবারে পাকাপাকি। সঙ্গে থাকে কেটলি, কাপ, চা তৈরির সরঞ্জাম, খাবারের ঝুড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র। জলপথে ঘুরে ক্রেতাদের কাছে পৌঁছন তিনি। নৌকায় বসেই চা তৈরি করে পরিবেশন করেন তিনি। গোটা দোকানটাকে সঙ্গে নিয়ে ভেসে বেড়ানোর ভাবনাটাই বেশ মজার, তাই না?