Breaking News LIVE: আজ বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যান চলাচল
রবিবার ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু
রবিবার বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। সংস্কারের জন্য় প্রায় ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে এই সেতু। সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেই কারণে বিকল্প পথে চলবে যানবাহন।
ফের বিক্ষোভের আগুন জ্বলছে বাংলাদেশে
ফের বিক্ষোভের আগুন জ্বলছে বাংলাদেশে। দিকে দিকে চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ। এক দিকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আর অন্যদিকে আওয়ামি লিগের মিছিল। যার জেরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি ওপারের।
রবিবারও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ জেলায়
ঘূর্ণিঝড আকভান দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে এখনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবারও কলকাতায়-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে তার পরে অবশ্য পরিবর্তন হতে পারে আবহাওয়া। সঙ্গে কমতে পারে তাপমাত্রাও।