শীত মানেই জমিয়ে ভূরিভোজ, চেখে দেখতে পারেন এই খাবারগুলি
অমৃতসর – সর্ষে শাক ও মক্কি কি রোটি
শীতকালে অমৃতসরে গেলে ‘সর্ষোঁ কা সাগ’ আর ‘মক্কি কি রোটি’ না খেলে সফর অসম্পূর্ণ থেকে যাবে। সর্ষে শাকের সঙ্গে ভুট্টার আটার রুটি, সাদা মাখন এবং গুড় দিয়ে পরিবেশন করা হয় এই পদ। পাশাপাশি গমের আটা, ঘি, গুড় ও ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি বিশেষ মিষ্টি ‘পিন্নি’-র স্বাদও নিতে পারেন।