জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে মতানৈক্য, ভেস্তে গেল রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন COP31 - 24 Ghanta Bangla News
Home

জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে মতানৈক্য, ভেস্তে গেল রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন COP31

Spread the love

জলবায়ু সম্মেলনের পর কে কী বলছে?

এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের তরফে জানানো হয়, জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই এমন কোনও চুক্তি তারা মেনে নিতে পারছে না। তাদের মতে, এই ধরনের সিদ্ধান্ত জলবায়ু পরিবর্তন মোকাবিলার আন্তর্জাতিক প্রচেষ্টাকে আরও দুর্বল করে দেবে। সম্মেলনের সভাপতি তথা তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম জানান, সব পক্ষকে সঙ্গে নিয়ে ঐকমত্য তৈরির চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত খসড়া নিয়ে সর্বসম্মতি তৈরি হয়নি।

চুক্তি সর্বসম্মত না হওয়ার পরে ব্রিটেনের প্রতিনিধি কেট হিউজ এই খসড়া নথিটিকে ‘সাহসী ও সম্মিলিত পদক্ষেপ’ না হয়ে একটি ‘সর্বনিম্ন সাধারণ মানদণ্ড’ (lowest common denominator) হিসেবে অভিহিত করেছেন।

অন্য দিকে, আমেরিকা উপস্থিত না থাকায় এই সম্মেলনে অন্যতম প্রভাবশালী পক্ষ ছিল চিন। জলবায়ু চুক্তি নিয়ে কিছু উদ্বেগ প্রকাশ করলেও তা মেনে নেওয়ার কথা জানিয়েছে এই দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *