মানবিকতার নজির, মাকে ছেলের কাছে ফেরাল ‘ওয়ান স্টপ সেন্টার’ - 24 Ghanta Bangla News
Home

মানবিকতার নজির, মাকে ছেলের কাছে ফেরাল ‘ওয়ান স্টপ সেন্টার’

Spread the love

ত্রিপুরার খোয়াই এলাকার বাসিন্দা চল্লিশোর্ধ্ব শিল্পী ছেলের সঙ্গে থাকতেন। স্বামী সংসার ছেড়ে চলে যাওয়ার পরে আর্থিক অনটনের মুখে পড়েন তিনি। জীবিকার খোঁজে বেঙ্গালুরুতে কাজ করতে যাওয়ার সিদ্ধান্ত নেন। অভিযোগ, এক ব্যক্তির সঙ্গে ট্রেনে বেঙ্গালুরু যাওয়ার সময় গত ৮ জুন খড়্গপুর স্টেশনের আগেই ওই ব্যক্তি তাঁকে মারধর করেন। আতঙ্কিত শিল্পী চলন্ত ট্রেন থেকে কোনওক্রমে নেমে পড়ে খড়্গপুর স্টেশনে পৌঁছন। ওই রাতেই খড়্গপুর জিআরপি তাঁকে উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের ‘ওয়ান স্টপ সেন্টার’–এ নিয়ে যায়। সেখানে তাঁর নিরাপত্তা, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *