চলন্ত ট্রামেই মুদ্রার ইতিহাস, রবির ছুটিতে কলকাতায় বিশেষ হেরিটেজ রাইড

কলকাতা: শহরের ঐতিহ্যবাহী ট্রামেই এবার দেখা যাবে মুদ্রা ও ঐতিহাসিক নোটের প্রদর্শনী। রবিবার গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে ২৫ নম্বর রুট ধরে এসপ্ল্যানেডের উদ্দেশে যাত্রা করবে…
কলকাতা: শহরের ঐতিহ্যবাহী ট্রামেই এবার দেখা যাবে মুদ্রা ও ঐতিহাসিক নোটের প্রদর্শনী। রবিবার গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে ২৫ নম্বর রুট ধরে এসপ্ল্যানেডের উদ্দেশে যাত্রা করবে একটি বিশেষ হেরিটেজ ট্রাম। এই যাত্রার মধ্যেই আয়োজন করা হয়েছে মুদ্রা ও ঐতিহাসিক কারেন্সি (Coin Exhibition) রেকর্ডের প্রদর্শনী।
নিউমিসম্যাটিক সোসাইটি অফ ক্যালকাটা, ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার্স এবং ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। (WBTC)-এর যৌথ উদ্যোগে এই বিশেষ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন কলকাতার পরিবহণের ইতিহাসকে ফিরে দেখার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা, তেমনই পরিচিত ট্রামের কামরায় বসেই ঘুরে দেখতে পারবেন মুদ্রার ঐতিহাসিক বিবর্তন।
চলন্ত ট্রামের ভিতরেই মুদ্রার প্রদর্শনী
বিশেষ এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘One Frame Coin Exhibition’। ট্রামের ভিতরে সাজানো থাকবে বিভিন্ন মুদ্রা এবং ঐতিহাসিক মুদ্রা সংক্রান্ত নথি। শহরের রাস্তায় চলতে চলতেই প্রদর্শনী দেখার সুযোগ পাবেন যাত্রীরা।
আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে কলকাতার নাগরিকদের শহরের পরিবহণ-ঐতিহ্যের সঙ্গে নতুন করে পরিচিত করানো এবং মুদ্রা সংগ্রহ ও ইতিহাসের প্রতি আগ্রহ বাড়ানোই মূল লক্ষ্য।
স্মারক হিসেবে বিশেষ ট্রাম টিকিট
এই হেরিটেজ রাইড উপলক্ষে বিশেষভাবে তৈরি একটি ট্রাম টিকিটও প্রকাশ করা হবে। অংশগ্রহণকারীদের স্মারক হিসেবে সেই টিকিট দেওয়া হবে।
নিউমিসম্যাটিক সোসাইটি অফ ক্যালকাটা-র যুগ্ম সম্পাদক বিনোদ জয়সওয়াল জানিয়েছেন, পরিচিত কলকাতার রাস্তা দিয়ে এই ট্রামযাত্রা অংশগ্রহণকারীদের কাছে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে।
কলকাতায় এখনও দুটি রুটে ট্রাম চলাচল করছে। সেই ঐতিহ্যবাহী পরিবহণ ব্যবস্থাকে কেন্দ্র করে এই বিশেষ আয়োজন শহরের পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনার পাশাপাশি মুদ্রা ও কারেন্সির ইতিহাস জানারও সুযোগ করে দেবে।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.