ট্রেনের কামরার মধ্যে প্রস্রাব যুবকের, চড় মেরে সহবত শেখালেন সহযাত্রীরা - 24 Ghanta Bangla News
Home

ট্রেনের কামরার মধ্যে প্রস্রাব যুবকের, চড় মেরে সহবত শেখালেন সহযাত্রীরা

Spread the love

ট্রেনের কামরায় আছেন অন্যান্য যাত্রীরা। তাঁদের সকলের সামনে,ওই কামরার মধ্যেই প্রস্রাব করেছেন এক যুবক। এই নিয়ে প্রশ্ন করায় সহযাত্রীদের সঙ্গে তর্কও করেন তিনি বলেও অভিযোগ। এর পরেই তাকে সহবত শেখালেন সহযাত্রীরা। ওই যুবকের গালে থাপ্পড় মারার পাশাপাশি তাকে দিয়েই কামরা পরিষ্কার করালেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। এর পরেই কোন ট্রেনে এই ঘটনা ঘটে তা জানতে চেয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ওই যাত্রী সম্পর্কে তথ্য পেলে এই নিয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *