হার বাঁচাল ম্যান সিটি
টানা তিন ম্যাচে হারের লজ্জা এড়াল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে পরপর দু’ম্যাচে ব্রাইটন ও নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরেছিল এনজ়ো মারেস্কার সিটি। তারপরে ফিফা উইন্ডোর ছুটি কাটিয়ে শনিবার তারা ঘরের মাঠে খেলতে নেমেছিল ফুলহ্যামের বিরুদ্ধে। লিগ টেবলে ফুলহ্যাম ১৫ নম্বরে। সেই টিমও নীল ম্যানচেস্টারের বিরুদ্ধে ১৬ মিনিটে এগিয়ে যায় রদ্রিগো মুনিজ়ের গোলে। ৫৭ মিনিটে এলিয়ট অ্যান্ডরসনের গোলে সমতায় ফেরে সিটি। মাঝে আর্লিং হাল্যান্ডর গোল বাতিল হয়। যা নিয়ে চর্চা।