ফেডারেশনের নির্বাচনে সম্মুখ সমরে? প্রফুলের দীর্ঘ পোস্টে জল্পনা তুঙ্গে - 24 Ghanta Bangla News
Home

ফেডারেশনের নির্বাচনে সম্মুখ সমরে? প্রফুলের দীর্ঘ পোস্টে জল্পনা তুঙ্গে

Spread the love

এই সময়: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচনে তবে কি সম্মুখ সমরে নেমেই পড়লেন প্রফুল প্যাটেল? শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমানে রাজ্যসভার সদস্য প্রফুলের এক দীর্ঘ পোস্ট দেখে এমনই প্রশ্ন উঠেছে ভারতীয় ফুটবল মহলে। ৬৯ বছরের প্রফুল ফের এআইএফএফের প্রেসিডেন্ট হতে চান, সেটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। যদিও এখনও সরাসরি এ নিয়ে কোনও মন্তব্য এখনও করেননি প্রফুল। তবে দীর্ঘ পোস্টে তিনি নিজের ঢাক নিজেই কিছুটা পিটিয়ে বোঝাতে চেয়েছেন, তিনিই প্রেসিডেন্ট পদের যোগ্য।

কেন হঠাৎ এমন পোস্ট? ফুটবল মহলের ধারণা, শুক্রবার উত্তর প্রদেশ ফুটবল সংস্থার প্রেসিডেন্ট অরবিন্দ মেনন, এআইএফএফের প্রেসিডেন্ট হওয়ার কথা ঘোষণা করতেই প্রফুল আসরে ঝাঁপিয়েছেন। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘গত চার বছর খুব টাফ গিয়েছে। ফিফা ও এএফসির কাছে ভারতের গুরুত্ব কমেছে।’ তিনি আসলে বোঝাতে চেয়েছেন, তিনি যখন এআইএফএফ প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি এএফসির ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রথম ভারতীয় হিসেবে ফিফা কাউন্সিলের সদস্যও হয়েছিলেন। তিনি লিখেছেন, ‘ভারতীয় ফুটবল খুব খারাপ সময়ের মধ্যে রয়েছে। টিমের স্টেকহোল্ডাররা সরে দাঁড়াচ্ছে।’

নিজের ঢাক পিটিয়ে তিনি বলেছেন, ‘আমি যখন দায়িত্বে ছিলাম, তখন ভারতে ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ হয়েছে। সেখানে এএফসি ও ফিফার সহায়তা পেয়েছি। সেই সময়ে কলকাতায় ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স গড়ে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্য এখন সব কিছুরই মান আগের মতো আর নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *