সিপিএম নেতার স্মরণসভা - 24 Ghanta Bangla News
Home

সিপিএম নেতার স্মরণসভা

Spread the love

প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা মনোরঞ্জন পালের স্মরণসভা আয়োজিত হলো ঝাড়গ্রাম শহরে। শনিবার শহরের অগ্রসেন ধর্মশালায় ঝাড়গ্রাম জেলা সিপিএমের জেলা কমিটির উদ্যোগে স্মরণসভা আয়োজিত হয়। মনোরঞ্জন জেলা কমিটির সদস্য ছিলেন। বাম জামানায় তিনি রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ২০১০-এ মাওবাদী প্রতিরোধ আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। ১৫ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মনোরঞ্জন। এ দিন তাঁর স্মরণ সভায় উপস্থিত ছিলেন, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম, জেলা সম্পাদক প্রদীপকুমার সরকার ও অন্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *