Sandy Saha on Rajveer Dey: '২১ দিন ধরে হাসপাতালে ছিলাম, শরীর পুরো...!' রাজবীরকে নিয়ে কোন ভয়ঙ্কর কথা বললেন স্যান্ডি? | Sandy saha 21 days hospital rajveer dey bigg boss bangla - 24 Ghanta Bangla News
Home

Sandy Saha on Rajveer Dey: ‘২১ দিন ধরে হাসপাতালে ছিলাম, শরীর পুরো…!’ রাজবীরকে নিয়ে কোন ভয়ঙ্কর কথা বললেন স্যান্ডি? | Sandy saha 21 days hospital rajveer dey bigg boss bangla

Spread the love

‘বিগ বস’-এর ঘরে আলাদা করে নজর কাড়ছেন শিলিগুড়ির রাজবীর দে। এই রাজবীরের সঙ্গেই অন্য একটি রিয়্যালিটি শোয়ে আলাপ হয়েছিল কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহার। স্যান্ডির দাবি, তাঁদের মধ্যে একসময় বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছিল; কিন্তু সেই সম্পর্কে ছেদ পড়ার পর চরম হতাশা থেকেই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সম্প্রতি কলকাতায় একটি ছবির প্রিমিয়ারে হাজির হয়ে সংবাদমাধ্যমের সামনে ২০১৮ সালের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন স্যান্ডি।

অতীতের সেই কঠিন অধ্যায়ের কথা স্মরণ করে স্যান্ডি জানান, “আমি ফিনাইল খেয়ে নিয়েছিলাম। আমি ২১ দিন হাসপাতালে ছিলাম। আমার হার্ট, কিডনি, লিভার, পুরো ঝাঁঝরা হয়ে গিয়েছে।” সম্পর্কের টানাপোড়েন ও প্রিয় মানুষের সরে যাওয়ার যন্ত্রণা কীভাবে তাঁকে সেই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছিল, তা অকপটে তুলে ধরেন তিনি। স্যান্ডির কথায়, “আসলে ও যখন আমার জীবন থেকে চলে যায়, কোথাও না কোথাও আমার একটা খারাপ লাগার বিষয় ছিল। এবং সেইখান থেকে দাঁড়িয়ে খুবই কষ্টের বিষয়, আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম। ২০১৮ সালের কথা বলছি। আমি ফিনাইল খেয়ে নিয়েছিলাম।”

রাজবীরকে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলে জানান স্যান্ডি। তাঁর ভাষায়, “আমি জানি না, ও এই খবর জানত কি না, পরে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি।”

শারীরিক ধাক্কার পর চিকিৎসকদের পরামর্শের কথাও উল্লেখ করেন স্যান্ডি সাহা। তাঁর কথায়, “ডাক্তার বারণ করেছিল বেশি লাফালাফি, নাচানাচি না করতে। কিন্তু এসব বন্ধ করব কী করে, এটাই তো আমার পেশা। সেটা না করলে আমার চলবে কী করে— এতদিন একথা কাউকে বলিনি। আজকে সংবাদমাধ্যমের সামনে বললাম, এখন অনেক হালকা লাগছে।”

প্রসঙ্গত, এর আগে নিজের মোবাইল ফোনে রাজবীরের সঙ্গে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট সকলের সামনে তুলে ধরেছিলেন স্যান্ডি। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, স্যান্ডি রাজবীরকে দুবাইয়ে হানিমুনে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন। আর রাজবীর মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে সেই প্রস্তাবে অনায়াসেই রাজি হয়ে গিয়েছেন! এই প্রসঙ্গে স্যান্ডি তীব্র কটাক্ষ করে বলেছিলেন, “যে মানুষটা ৫ হাজার টাকার জন্য আমার সঙ্গে দুবাইয়ে হানিমুনে যেতে রাজি হয়ে যায়, তাঁকে নিয়ে আর কীই বা বলার আছে!” তিনি আরও যোগ করেন, “ওর কাছে টাকাটাই সব। রাজবীর প্রতিনিয়ত আমার কাছে ৫০ হাজার টাকা করে চাইত।”

কলকাতায় রাজবীরের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে স্যান্ডি সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, “একসময় এই শহর কলকাতায় ওর মাথা গোঁজার কোনও জায়গাই ছিল না। তখন শিলিগুড়ি থেকে এসে ও আমার বাড়িতেই দিনের পর দিন কাটিয়েছে। আমি ওকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু এখন ও নিজের স্বার্থসিদ্ধির জন্য একের পর এক মানুষকে ব্যবহার করে চলেছে।”

তথ্য় – We Spot you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *