কালো মার্সেডিজ়ে চড়ে থানায় টুলু, এক ঘণ্টা দেরি হলো মহম্মদবাজারের পাথর ব্যবসায়ীর
ভবানী ভবনের পরে এ বার সিউড়ি থানায় হাজিরা দিলেন টুলু মণ্ডল। শনিবার কালো মার্সেডিজ় গাড়িতে চেপে সিউড়ি থানায় হাজির হন বীরভূমের মহম্মদবাজারের পাথর ব্যবসায়ী টুলু। দেশে ফিরে শুক্রবার কলকাতায় সিআইডি অফিস ভবানী ভবনে হাজিরা দেন তিনি। শুক্রবারই সিউড়ি থানার পুলিশ তাঁকে তলব করে। বলা হয়েছিল, শনিবার দুপুর ১২টার মধ্যে হাজিরা দিতে। যদিও তিনি ১টা নাগাদ হাজির হন। হাজার হাজার জাল ডিসিআর, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে টুলুর বিরুদ্ধে। অন্যদিকে তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২৮ কোটি টাকা, কেজি কেজি সোনা। সূত্রের খবর, সে কারণেই সিউড়ি থানা টুলুকে তলব করেছে।