Nadia: বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসের জামিন মঞ্জুর | Court Grants Bail to BJP Leader Piyali Biswas in Ranaghat Citing Lack of Evidence
রানাঘাটে বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসের জামিন মঞ্জুর করল আদালত। অভিযোগের সমর্থনে জমা দেওয়া তথ্যপ্রমাণে অসঙ্গতি ও উপযুক্ত প্রমাণের ঘাটতির জেরেই এই জামিন মঞ্জুর হয়েছে বলে জানা গিয়েছে। আদালতের এই নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তালপুকুরপাড়া ইন্দ্রা কলোনিতে একটি জুয়ার আসরে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সরাসরি লাইভ সম্প্রচার করেন পিয়ালী বিশ্বাস। অভিযোগ, এরপরই জুয়ার আসরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।