Malda: টাকা না দিলে জোটে না খাবার! একটু ঘুমনোর জায়গা পেতেও বন্দিদের গুণতে হয় হাজার হাজার টাকা! মামলা হাইকোর্টে | Malda: extortion from jail inmates during TMC era, PIL filed at Calcutta High Court - 24 Ghanta Bangla News
Home

Malda: টাকা না দিলে জোটে না খাবার! একটু ঘুমনোর জায়গা পেতেও বন্দিদের গুণতে হয় হাজার হাজার টাকা! মামলা হাইকোর্টে | Malda: extortion from jail inmates during TMC era, PIL filed at Calcutta High Court

Spread the love

Malda: টাকা না দিলে জোটে না খাবার! একটু ঘুমনোর জায়গা পেতেও বন্দিদের গুণতে হয় হাজার হাজার টাকা! মামলা হাইকোর্টে

কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla

মালদহ: জেলের মধ্যেও তোলাবাজি! তৃণমূল আমলে একাধিক ক্ষেত্রে তোলাবাজির অভিযোগ উঠেছে। এবার আরও এক তোলাবাজির পর্দাফাঁস! এক একটি জেল থেকে মাসে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত তোলা তোলা হত বলে অভিযোগ। কীসের জন্য তোলা? জেলের মধ্যে বন্দি যাতে একটু খাবার বা শোয়ার জায়গা পায়, তার জন্য টাকা দিতে হত বলে অভিযোগ। ইতিমধ্যেই এই নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানানো হয়েছে।

অভিযোগ, তৎকালীন তৃণমূলের প্রভাবশালী নেতা-মন্ত্রী থেকে শুরু করে জেলের আধিকারিক, কর্মীরা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এই তোলাবাজির সঙ্গে। রাজ্য জুড়ে বিভিন্ন জেলের মধ্যে এই তোলাবাজি রুখতে সক্রিয় হয়েছে বর্তমান সরকার। বেশ কয়েকজন বিচারাধীন বন্দি, যাঁরা দিনের পর দিন টাকা দিয়েছেন বলে অভিযোগ, তাঁরাও এবার সরব হচ্ছেন।

মালদহের মামলাকারী আইনজীবী জানিয়েছেন, জেলের মধ্যে একটু ভালো খাবার পেতে বা ঘুমনোর জন্যে দিতে হয় মাসে ৬ থেকে ১০ হাজার টাকা। বাড়তি সুবিধা নিতে হলে আরও অনেক বেশি টাকা দিতে হয় বলেও অভিযোগ। যেমন টাকা, তেমন তেমন পরিষেবা পৌঁছে যেত! এমনকী হাতের কাছে পৌঁছে যেত নেশার সামগ্রীও।

ঠিক কী অভিযোগ

কীভাবে তোলা হত টাকা? কীভাবেই বা চলেছে এই বিশাল চক্র? জেলের মধ্যে কাটিয়ে আসা বিচারাধীন বন্দিরা জানাচ্ছেন, তাঁরা প্রতি মাসে টাকা দিয়ে এসেছেন। যে আইনজীবী এই মামলা করেছেন, তিনি নিজেও জেলে বন্দি ছিলেন। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও বিষয়টি জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, কোনও বন্দি জেলে গেলে, তাঁর উপর একদিন নজরদারি করা হত, তারপর তাঁকে কোনও ভিড়-অপরিচ্ছন্ন কক্ষে পাঠিয়ে দেওয়া হত। তারপর শুরু হত টাকা তোলার প্রক্রিয়া।

মুখ্য সচেতক তথা বিধায়ক অম্লান ভাদুড়ি জানিয়েছেন, তৃণমূল আমলে এভাবে টাকা তোলা হত। জেলে বন্দিদের খেতে বা শুতে দেওয়ার জন্যও দিতে হত টাকা। পুরো বিষয়টায় সরকার নজর দিয়েছে বলে জানিয়েছেন তিনি। বেশ কয়েকজন বন্দির আত্মীয়কে প্রশ্ন করে জানা গেল, তাঁরা দফায় দফায় কখনও ৫০০, কখনও ১০০০ টাকা জমা দিয়েছেন। ক্যান্টিনে ওই টাকা জমা দিতে বলা হয় তাঁদের।

ঋত-তৃণমূলের বিধায়ক তথা প্রাক্তন পুলিশকর্তা এই অভিযোগের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। জেলে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা উচিৎ বলে মনে করেন তিনি। তাঁর প্রশ্ন, জেলে যথেষ্ট নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এই অভিযোগ উঠল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *