Kolkata-West Bengal NEWS LIVE: সড়কপথে খড়গপুর IIT-তে আসছেন প্রধানমন্ত্রী মোদী, আকভানের প্রভাবে আজও বৃষ্টি | Kolkata West Bengal NEWS: PM Narendra Modi in Kharagpur IIT, CM Suvendu Adhikari, CPIM, BJP, TMC News Live Updates
খড়্গপুর আইআইটি-র ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশন থেকে সড়কপথে খড়্গপুর আইআইটি যাবেন প্রধানমন্ত্রী মোদী। প্রথমে কলাইকুন্ডার থেকে চপারে করে খড়্গপুর আইআইটির হেলিপ্যাড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর আসার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। সড়কপথেই আইআইটি খড়্গপুরে আসছেন প্রধানমন্ত্রী, খবর সূত্রের। অন্যদিকে, তিন সপ্তাহের রক্ষাকবজে পশ্চিমবঙ্গে রয়েছে টুলু মন্ডল। গতকাল ভবানী ভবনে গত বছরের মামলায় হাজিরা দেওয়ার পর আজ সিউড়ি থানায় বেলা ১২টার সময় টুলু মন্ডলকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে।