App Bike Rules | এ বার হলুদ নম্বর প্লেট ছাড়া রাস্তায় নামতে পারবে না অ্যাপ বাইক, কড়া বার্তা পরিবহণমন্ত্রীর
কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছতে শহরজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপ বাইক বা বাইক ট্যাক্সি পরিষেবা।পার্ট টাইম হিসেবে র্যাপিডো, ওলা, উবরের মতো সংস্থার অ্যাপের মাধ্যমে নিজের বাইক ব্যবহার করে অনেকেই উপার্জন করছেন। কিন্তু প্রায় সব অ্যাপ বাইকই চলছে প্রাইভেট নম্বর প্লেটে। নিয়ম অনুযায়ী, বাইক ট্যাক্সি চালাতে কমার্শিয়াল নম্বর প্লেট থাকা বাধ্যতামূলক। এ বার হলুদ নম্বর প্লেট ছাড়া অ্যাপ বাইক রাস্তায় নামানো যাবে না বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। কী বদল আসতে চলেছে অ্যাপ বাইক পরিষেবায়? যাত্রী ও চালকদের উপর কী প্রভাব পড়তে পারে? বিস্তারিত জানুন Ei Samay-এর এই প্রতিবেদনে।