হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে বাড়তি ভাড়ার অভিযোগ
রূপক সরকার, বোল্লা
বোল্লা রক্ষা কালীর পুজো ও মেলাকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় বাড়তেই হোটেল ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হোটেল ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে। অভিযোগ, সাধারণ সময়ে যে ঘরের ভাড়া এক থেকে দেড় হাজার টাকা, পুজোর সময় সেই ঘরের জন্যই চাওয়া হচ্ছে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা। শুধু তাই নয়, কৃত্রিম ভাবে ঘরের সঙ্কট তৈরি করে দর্শনার্থীদের বেশি টাকা দিয়ে ঘর বুক করতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ।