শিয়রে ভোট! মাসে ৭ দিন উত্তরপ্রদেশে থাকবেন শাহ
সম্প্রতি মথুরায় আয়োজিত দলের চিন্তন শিবিরেই ইউপি-র জন্য বিশেষ নির্বাচনী রণকৌশল সাজানো হয়েছে বলে সূত্রের খবর৷ বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন এবং রাজ্য সভাপতি পঙ্কজ চৌধরী সহ এক ঝাঁক শীর্ষ নেতা-নেত্রীর উপস্থিতিতেই ঠিক হয়েছে, ডিসেম্বর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাহ৷ চিন্তন বৈঠক শেষে দিল্লিতে শাহের সঙ্গে একান্ত বৈঠকও করেন যোগী৷ দলীয় সূত্রের দাবি, শাহ এই বৈঠকেই যোগীকে জানিয়ে দেন যে, এবার থেকে তিনি প্রতি মাসে তিনি অন্তত সাতদিন করে উত্তরপ্রদেশে থেকে প্রচারের তদারকি করবেন৷ দলের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন, রাজ্যে ক্ষমতা দখলের হ্যাটট্রিক করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে এই শাহি-পদক্ষেপ৷ এরতে একদিকে যেমন প্রচারের ধার ও ভার অনেকটাই বাড়বে, অন্যদিকে খোদ শাহের মন্ত্রীর উপস্থিতিতে দলে গোষ্ঠীদ্বন্দ্বও সে ভাবে মাথা তুলতে পারবে না বলে মনে করা হচ্ছে। ভোটের টিকিট দেওয়া নিয়ে দলে কোনও রকম অসন্তোষ তৈরি হলে, তারও সমাধান শাহ নিজেই করবেন বলে মনে করা হচ্ছে।