রাসের সময়ে ‘ক্রাউড ম্যানেজমেন্ট’ করতে বিশেষ উদ্যোগ শান্তিপুরে
আর, এই সবের মধ্যেই শুক্রবার, শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস যাত্রার উদ্বোধন করলেন নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী। একই সঙ্গে আগামী ২২ নভেম্বর নবদ্বীপে রাস যাত্রা উদ্বোধনের কথা সরকারি ভাবে ঘোষণা করেন তিনি।
নদিয়া জেলায় শান্তিপুর ছাড়াও বড় আকারে রাস উৎসব পালিত হয় নবদ্বীপে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। এই উৎসবে রাজ্যের বাইরে থেকে বহু মানুষ আসেন।