বুলডোজ়ারে দখলমুক্ত রেলের জমি
রেলের জমি দখলমুক্ত করতে ফের চালানো হলো উচ্ছেদ অভিযান। হাওড়ার বাঁকসাড়া জানা গেট এলাকায় বুলডোজ়ার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ঘর ও দোকান। শনিবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযোগ, রেলের জমি দখল করে গড়ে উঠেছিল অবৈধ নির্মাণ ও দোকান। রেল সূত্রে খবর, আগে থেকেই জমি ছাড়ার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা জায়গা খালি করেননি। অভিযান ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। জমি পুনরুদ্ধার করতেই এই পদক্ষেপ করা হয়েছে।