বঙ্গে খসড়া ভোটার লিস্ট প্রকাশ স্থগিত, শিক্ষকদের বাড়তি চাপেই সিদ্ধান্ত ইসি–র? - 24 Ghanta Bangla News
Home

বঙ্গে খসড়া ভোটার লিস্ট প্রকাশ স্থগিত, শিক্ষকদের বাড়তি চাপেই সিদ্ধান্ত ইসি–র?

Spread the love

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর থেকে শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘প্রশাসনিক কারণে অনিবার্য পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, তা জানায়নি সিইও দপ্তর। যেমন,উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশের তারিখ ১২ নভেম্বর থেকে পিছিয়ে ১৭ নভেম্বর করা হয়েছিল। খসড়া লিস্ট প্রকাশ পিছিয়ে যাওয়ায় পূর্ব ঘোষণা মতো ১৬ জানুয়ারি রাজ্যে নয়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়েও সংশয় তৈরি হয়েছে। যদিও ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের সিইও ইতিমধ্যে সর্বদলীয় বৈঠক করে ফেলেছেন। তারপরে রিভিশন স্থগিত রাখার সিদ্ধান্ত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *