'আমার ছেলে নিষ্পাপ',সলমনের পক্ষে সওয়াল বাবা সেলিমের - Bengali News | Salim Khan opens up on recent controversy on Salman Khan - 24 Ghanta Bangla News
Home

‘আমার ছেলে নিষ্পাপ’,সলমনের পক্ষে সওয়াল বাবা সেলিমের – Bengali News | Salim Khan opens up on recent controversy on Salman Khan

একের পর প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। তটস্থ গোটা খান পরিবার। চিন্তা কিছুতেই যাচ্ছে না। কারণ, বিষ্ণোই দলের নিশানায় ভাইজান। অনেক দিন ধরেই নায়ককে মারা ছক কষছে এই গ্যাং। লরেন্স বিষ্ণোইয়ের ইশারায়ই সব কিছু হচ্ছে। কিন্তু কেন বিষ্ণোইদের নিশানায় ভাইজান? প্রায় তিন দশক আগের একটি ঘটনার মাশুল গুনতে হচ্ছে তাঁকে।

১৯৯৮ সালে ‘হম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় নাকি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন তিনি। এ দিকে কৃষ্ণসার হরিণকে দেবতা হিসাবে মানে বিষ্ণোই সমাজ। সেই আক্রোশ থেকেই নায়ককে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। এই বিতর্কিত পরিস্থিতিতে বড় ছেলে সলমনের পক্ষে সওয়াল করলেন বাবা সেলিম খান। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে স্পষ্ট জানিয়ে দিলেন সেলিম যে তাঁর ছেলে কোনও অন্যায় করেননি।

এবিবি নিউজকে দেওয়া এক সাক্ষাত্‍কারে সেলিম বলেন, “ক্ষমা চাওয়া মানে সব অভিযোগকে মেনে নেওয়া। সলমন কোনও দিন কোনও পশু হত্যা করেননি। আমরা কখনও কোনও আরশোলাকে পর্যন্ত মারিনি। সেখানে আমি বিশ্বাসই করি না সলমন এমন কোনও কাজ করতে পারে বলে। আমার ছেলে কোনও অন্যায় করেনি। আমরা কেউ কখনও বন্দুকের ব্যবহারই করিনি। ও যে অন্যায় করেছে কেউ কি দেখেছে নিজের চোখে? তদন্ত করে কি সত্যিটা জানার চেষ্টা করা হয়েছে? এমনকি সলমন বলেছে ও তো সেই সময় ওখানে ছিলই না। তার থেকেও বড় বিষয় ও পশুপ্রেমী। কেন এমনটা করবে!”

উল্লেখ্য, কংগ্রেস নেতা বাবা সিদ্দিকির খুনের পর থেকে পরিস্থিতি আরও কঠিন হয়েছে। আরও আঁটোসাঁটো হয়েছে সলমনের নিরাপত্তা। বুলেটপ্রুফ গাড়ি ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছেন না নায়ক। সেই সঙ্গে বিগ বসের সেটেও আধার কার্ড দেখিয়ে তবে প্রবেশ করা যাচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *