ডায়মন্ড হারবারের আইসি ও এসডিপিও বদলে জোর বিতর্ক, পোস্ট সাংসদ অভিষেকের
আইসি–কে বদলি নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘মিথ্যে প্রমাণ সাজিয়ে এক জন নির্দোষ মানুষকে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ হয়েছে বলেই কি শাস্তি হিসেবে এই তড়িঘড়ি বদলি? নাকি কোনও ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত?’ পুলিশ প্রশাসনের আধিকারিকদের উদ্দেশে অভিষেক লেখেন, ‘ক্ষমতার সমীকরণ বদলায়, রাজনৈতিক প্রভুরাও বদলে যান। সময় থাকতে সতর্ক হোন। এটাই অনুরোধ, আবার সতর্কবার্তাও।’