Bengal Latest Weather: রাজস্থানের থেকেও ভয়াবহ অবস্থা হতে চলেছে এই সব জেলায়! বাংলায় তাপপ্রবাহের সতর্কবার্তা – Bengali News | Heat wave Alert in various places of West bengal Kolkata
কী বলছে আবহাওয়া অফিস?Image Credit: Rahul Sadhukhan/Pacific Press/LightRocket via Getty Images
কলকাতা: গরম পড়েই গেল। রবিবার সকাল থেকেই একটা ধোঁয়াশা ভাব রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে সূর্য উঠছে। কিন্তু আবহাওয়া অফিস বলছে, এপ্রিলেই তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বাংলায়। অর্থাৎ ভোটের মধ্যে জ্বালা ধরাবে গরম তা বলার অপেক্ষা রাখে না।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, এপ্রিল-মে মাসে তাপপ্রবাহের আশঙ্কা বাংলায়। মার্চের শুরুতেই বলা হয়েছিল তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। এপ্রিল-মে মাসে তাপপ্রবাহের আশঙ্কা বাংলায় ছাড়াবে। রাজস্থানের চেয়েও বেশি গরম পড়বে পশ্চিমের জেলায়। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে চড়চড়িয়ে বাড়বে গরম। অর্থাৎ, দোলে ছড়ি ঘোরাবে চড়া রোদ।
আবহাওয়া অফিস বলছে, ফেব্রুয়ারিতেই ৩৬ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে তাপমাত্রা।কলাইকুণ্ডার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। ৩৫ ডিগ্রির ঘরে ঝাড়গ্রাম, পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা। ৩৩ ডিগ্রির ঘরে দমদম, সল্টলেকের পারদ।মরশুমে প্রথম বার ৩২.৫ ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা। তবে মার্চ জুড়ে প্রবল গরমের আশঙ্কা কম।
অপরদিকে, উত্তরবঙ্গে রবিবার পশ্চিমী ঝঞ্ঝার জন্য বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশুদিন মানে সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। খানিক কুয়াশার সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে। তিনদিন পরে উত্তরবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়বে।