ইডেনে আজ মহারণ, 'সূর্যোদয়ের' অপেক্ষায় ভারত - Bengali News | India will take on West Indies in a virtual T20 World Cup 2026 quarterfinal at Eden Gardens - 24 Ghanta Bangla News
Home

ইডেনে আজ মহারণ, ‘সূর্যোদয়ের’ অপেক্ষায় ভারত – Bengali News | India will take on West Indies in a virtual T20 World Cup 2026 quarterfinal at Eden Gardens

Spread the love

তর যেন আর সয় না। আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে মহারণ। টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। কারণ যে দল জিতবে, তারাই সেমিফাইনালে চলে যাবে। ফলে দুই দলের কাছেই মরণবাঁচনের ম্যাচ। ১৪০ কোটি ভারতবাসী সূর্য কুমারদের জয়ের প্রার্থনা করছেন। তবে এদিন কোনও কারণে ম্যাচ ভেস্তে গেলে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ভারত। সেমিফাইনালে পৌঁছে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তাই, বৃষ্টি যাতে না হয়, সেই প্রার্থনা করছেন সবাই। ইডেনে ভারতের সূর্যোদয় দেখতে মুখিয়ে রয়েছে দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *