হাওড়ার বাঁকড়ায় ভস্মীভূত ৭টি ফলের দোকান। - 24 Ghanta Bangla News
Home

হাওড়ার বাঁকড়ায় ভস্মীভূত ৭টি ফলের দোকান।

Spread the love

এই সময়, বাঁকড়া: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তত ৭টি ফলের দোকান। বুধবার গভীর রাতে হাওড়ার বাঁকড়া বাজারের এই ঘটনায় ব্যবসায়ীদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক লক্ষ টাকার ফল ও কোনও কোনও দোকানে রাখা ফল বিক্রির নগদ টাকাও পুড়ে নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বাঁকড়া বাজারে ফল ব্যবসায়ীরা রাত ১০টা নাগাদ সবাই দোকান বন্ধ করে বাড়ি চলে যান। কেউ কেউ দোকানেও শুয়েছিলেন রাতে। আচমকাই মাঝরাতে একটি ফলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে কয়েকজন ব্যবসায়ী হইচই শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *