Nabanna: আকভান-এর প্রভাবে চাষে ক্ষতি? কৃষকদের জন্য বড় পদক্ষেপ নবান্নের | Cyclone Akvan: West Bengal Govt Announces Compensation for Farmers, Launches Toll Free Helpline 14447 - 24 Ghanta Bangla News
Home

Nabanna: আকভান-এর প্রভাবে চাষে ক্ষতি? কৃষকদের জন্য বড় পদক্ষেপ নবান্নের | Cyclone Akvan: West Bengal Govt Announces Compensation for Farmers, Launches Toll Free Helpline 14447

Spread the love

Nabanna: আকভান-এর প্রভাবে চাষে ক্ষতি? কৃষকদের জন্য বড় পদক্ষেপ নবান্নের

নবান্নে বৈঠকImage Credit: Tv9 Bangla

কলকাতা: ঘূর্ণিঝড় আকভানের (Cyclone Akvan) প্রভাবে বাংলাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় বৃষ্টি (Rain Update) চলছে। কোথাও ভারী আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। শনিবারও একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু, এদিকে আকভানের ঝাপটায় চাষবাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধান ও আলু চাষে ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে থাকার বার্তা দিল রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্যের কৃষকদের জন্য কী ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)?

কন্ট্রোল রুম ও টোল ফ্রি নম্বর চালু

আকভানের পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার জরুরি পরিস্থিতিতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিয়ো কনফারেন্সে ডিএম, এসপি-দের সঙ্গে কথা বলেন তিনি। নবান্নের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে থাকবে রাজ্য সরকার। ক্ষতিপূরণ দেওয়া হবে। কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। এর জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে কৃষি দফতরের তরফে।

কৃষকদের দেওয়া হবে ক্ষতিপূরণ 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কন্ট্রোল রুম খুলেছে কৃষি দফতর। ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য ১৪৪৪৭ টোল ফ্রি নম্বরও চালু করা হয়েছে। এই নম্বরে ফোন করে ক্ষয়ক্ষতির কথা জানাতে পারবেন কৃষকরা। ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবেন। বৃষ্টি থামলে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবে রাজ্য। সমীক্ষা করে তথ্যের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *