প্রতিটি বাড়ি, ফ্ল্যাটের তথ্য এ বার একটি বিশেষ অ্যাপে
এই সময়, শিলিগুড়ি: শহরের প্রতিটি বাড়ি, ফ্ল্যাটের তথ্য এ বার একটি বিশেষ অ্যাপের আওতায় আনার পরিকল্পনা করছে শিলিগুড়ি পুরসভা। পুরসভার রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনা এবং বিভিন্ন পরিষেবার উপরে নজরদারি বাড়াতেই এই উদ্যোগ। সম্পত্তি কর, বিজ্ঞাপন বাবদ কর, বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ— পুরসভার একাধিক কাজে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।