কুলগামে লতিফ ভাট খতমের পরই জঙ্গিদের শহীদ ঘোষণা করে মায়াকান্না পাক প্রধানমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

কুলগামে লতিফ ভাট খতমের পরই জঙ্গিদের শহীদ ঘোষণা করে মায়াকান্না পাক প্রধানমন্ত্রীর

Spread the love


ইসলামাবাদ: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর (Shehbaz Sharif)অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (LeT) শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাট নিহত হয়।এই ঘটনার কয়েক দিনের মধ্যেই ফের একবার প্রকাশ্যে এল পাকিস্তানের দ্বিচারিতা। কাশ্মীরে নিহত জঙ্গিদের ‘শহিদ’ আখ্যা দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা ও শোকপ্রকাশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের (PMO) পক্ষ থেকে সামাজিক মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ তাঁর এই ভাষণের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যদিও কূটনৈতিক চাপে পড়ে বা সরাসরি দায় এড়াতে শাহবাজ শরিফ তাঁর বক্তৃতায় লতিফ ভাটের নাম কিংবা কুলগাম এনকাউন্টারের কথা সরাসরি উল্লেখ করেননি, তবে ঘটনার সময়কাল এবং তাঁর বক্তব্যের সুর স্পষ্ট করে দিয়েছে যে কাশ্মীরে জঙ্গিদের মৃত্যুতেই ব্যথিত ইসলামাবাদ।

আরও দেখুনঃ সিন্ধু ভাগের চেষ্টা হলে করাচির রাস্তায় রক্ত ঝরবে! পাক সরকারকে হুঁশিয়ারি বিলাওয়ালের

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoJK) ১০০ দিনের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহবাজ শরিফ অত্যন্ত আবেগঘন সুরে কাশ্মীর প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, কাশ্মীরের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের ‘নৈতিক ও কূটনৈতিক সমর্থন’ দিয়ে যাবে। এই বক্তৃতাতেই তিনি উপত্যকায় নিহত জঙ্গিদের ‘শহিদ’ হিসেবে উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

আন্তর্জাতিক মহল ও ভারতের কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জঙ্গিদের ‘শহিদ’ তকমা দিয়ে পাকিস্তান আরও একবার প্রমাণ করল যে তারা সীমান্তপারের সন্ত্রাসবাদকে কেবল মদতই দেয় না, বরং রাষ্ট্রীয় স্তরে জঙ্গিদের মহিমান্বিতও করে। (Shehbaz Sharif)উল্লেখ্য, গত ১৮ নভেম্বর (বুধবার) দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার দেবসর এলাকার জাঙ্গলপোরা গ্রামে ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিকেশ হয় ২২ বছর বয়সী লস্কর কমান্ডার মহম্মদ লতিফ ভাট।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওই গ্রামের একটি মসজিদ সংলগ্ন এলাকা ঘিরে ফেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মসজিদের ভেতরে লুকিয়ে থাকা লতিফকে আত্মসমর্পণ করার জন্য নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে অনুরোধ করেছিলেন, এমনকি ভিডিও কলের মাধ্যমেও তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল।

কিন্তু সে আত্মসমর্পণের বদলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতেই মৃত্যু হয় লতিফের। ওই অভিযানের সময় পাশের একটি মাদ্রাসা থেকে ২৫ জন ছাত্রী ও ২ জন শিক্ষককে অত্যন্ত সাহসিকতার সঙ্গে নিরাপদে উদ্ধার করেন ভারতীয় সেনার জওয়ানরা।

নিরাপত্তা সংস্থাগুলির মতে, লতিফ ভাটের মৃত্যু কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একটি ঐতিহাসিক সাফল্য। (Shehbaz Sharif)কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানিয়েছেন, লতিফ ছিল কাশ্মীর উপত্যকায় লস্কর-ই-তৈবার শেষ সক্রিয় স্থানীয় জঙ্গি। তার মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। গত ১১ নভেম্বর কুলগামের আখরান এলাকায় সিআরপিএফ (CRPF) পোস্টে হামলার মূল চক্রী ছিল এই লতিফ ভাট ও তার সহযোগী উমর নিসার দার, যে হামলায় তিনজন জওয়ান আহত হয়েছিলেন।

ওই ঘটনার পর থেকেই নিরাপত্তা বাহিনী টানা তল্লাশি অভিযান শুরু করে। ১৬ নভেম্বর এক এনকাউন্টারে উমর নিসার দার নিহত হলেও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গিয়েছিল লতিফ। শেষ পর্যন্ত ১৮ নভেম্বর তারও অধ্যায় শেষ হয়। কাশ্মীর উপত্যকায় স্থানীয় জঙ্গি নিয়োগ ও সক্রিয়তা প্রায় শূন্যে নেমে আসায় এবং একের পর এক শীর্ষ কমান্ডারের মৃত্যুতে পাকিস্তান যে চরম হতাশায় ভুগছে, শাহবাজ শরিফের এই বক্তব্য তারই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *