Deepika-Ranveer's Second Daughter Name: দুয়ার সঙ্গে নামে মিল, দ্বিতীয় সন্তানের নাম ঘোষণা দীপিকা-রণবীরের, দেখালেন ছোট রাজকন্যাকেও | Deepika Padukone Ranveer Singh Names their Second Daughter Devi, Shares First Glimpse of Baby with Family Picture - 24 Ghanta Bangla News
Home

Deepika-Ranveer’s Second Daughter Name: দুয়ার সঙ্গে নামে মিল, দ্বিতীয় সন্তানের নাম ঘোষণা দীপিকা-রণবীরের, দেখালেন ছোট রাজকন্যাকেও | Deepika Padukone Ranveer Singh Names their Second Daughter Devi, Shares First Glimpse of Baby with Family Picture

Spread the love

দুই কন্যাকে নিয়ে দীপিকা-রণবীরের সুখী পরিবার।Image Credit: Instagram

প্রথম কন্যা ছিল আশীর্বাদ সম। তাই নাম রেখেছিলেন দুয়া। দুই বছরে পা দিতে না দিতেই ঘর আলো করে এসেছে আরেক রাজকন্যে। দুয়ার বোন।  অবশেষে দ্বিতীয় কন্যার কী নাম রেখেছেন, তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বলিউডের ‘পাওয়ার কাপল’ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। জানালেন, তাঁদের দ্বিতীয় কন্যার নাম দেবী পাড়ুকোন সিং। নিজেদের ভরা সংসারের ছবিও পোস্ট করেছেন, যেখানে দুয়া তাঁর ছোট্ট বোনকে আদরের চুুমু এঁকে দিচ্ছে।

নবরাত্রি উৎসবের মাঝেই ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজেদের মেয়ের নামের ঘোষণা করলেন রণবীর-দীপিকা। যৌথভাবেই তাঁরা সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন। ছবিতে গোটা পরিবারকেই সোনালি রঙের পোশাকে দেখা যায়। দেবীকে কোলে নিয়ে রেখেছেন দীপিকা, আর মা-বাবার মাঝে বসে ছোট বোনের কপালে চুমু খাচ্ছে বড় দিদি দুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *