কলকাতার হেরিটেজের গল্প শোনান আত্রেয়ী-পৌলমী
দুই বাঙালি মহিলার তৈরি সংস্থার The Ganges Walk- কলকাতায় হেরিটেজ ওয়াক করান। বয়ে চলা গঙ্গার পাশে তিলে তিলে গড়ে ওঠা কলকাতার গল্প শোনান তাঁরা। গঙ্গার ঘাটের গল্প, পুরোনো সৌধ, কলকাতার পুরোনো রাস্তার গল্প সবটাই হেঁটে হেঁটে। কিন্তু আত্রেয়ী বসাক এবং পৌলমীর গল্প বাদবাকি হেরিটেজ ওয়াক থেকে অনেকটাই আলাদা। তাঁরা তৈরি করেন ডকু ফিল্মও। কলকাতার জানা-অজানা গল্প যাতে ফ্রেমবন্দি হয়ে টিকে থাকে, তার জন্যই এই চেষ্টা। আত্রেয়ী জানাচ্ছেন, হেরিটেজ ওয়াক করিয়ে যে সামান্য উপার্জন হয়, সেই টাকা থেকেই ডকুমেন্টারি ফিল্মের খরচ ওঠে।