সাইক্লোন পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী
ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং অন্য আধিকারিকরা। বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করা হয়। আকভান-এর প্রভাবের দিকে তাকিয়ে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক ও পুলিশ সুপারদের। শুক্রবার ভোর থেকে ওডিশায় সাইক্লোন আকভান-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে।