শুভেন্দু অধিকারী কাল পুরুলিয়ায় আসছেন না।
এ দিকে, ২ নভেম্বর মানবাজারে ভারত জাকাত মাঝি পারগানা মহল সমেত যে সংগঠনগুলির উদ্যোগে আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে শনিবারের সাক্ষাতের প্রস্তুতিতে তাদের নেতৃত্ব বৃহস্পতিবার পুরুলিয়ায় বৈঠকে বসেছিলেন। বৈঠকের মধ্যেই তাঁরা জানতে পারেন, শনিবার মুখ্যমন্ত্রী আসছেন না। প্রকৃতি বাঁচাও, আদিবাসী বাঁচাও মঞ্চের দক্ষিণবঙ্গের আহ্বায়ক রাজেন টুডু বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা বিভিন্ন দাবি লিখিত ভাবে পেশ করব।’