লোবার গোলে ঘরের মাঠে লজ্জার হাত থেকে বাঁচল ইস্টবেঙ্গল, ম্যাচ শেষে রাগে ফেটে পড়লেন হাবাস - 24 Ghanta Bangla News
Home

লোবার গোলে ঘরের মাঠে লজ্জার হাত থেকে বাঁচল ইস্টবেঙ্গল, ম্যাচ শেষে রাগে ফেটে পড়লেন হাবাস

Spread the love

তবে গোল খেয়ে ভেঙে পড়েনি ইস্টবেঙ্গল। বরং সমতা ফেরাতে চাপ বাড়াতে থাকে তারা। রশিদের সামনেও গোল শোধের সুযোগ এসেছিল। তাঁর জোরালো শট আটকে দেন দিল্লির গোলকিপার নোরা ফার্নান্দেজ়। কিন্তু তার পরেই আসে এডমুন্ডের মুহূর্ত। ৪০ মিনিটে রামিরেজ়ের পাস পেয়ে বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন তিনি। নিখুঁত কোণ বরাবর নেওয়া সেই শটে গোলকিপারের কিছু করার ছিল না। ১-১ গোলে ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল। আগের ডার্বিতে হ্যাটট্রিকের পর গোলের খরা চলছিল এডমুন্ডের। এই গোল যেন তাঁকে ফের আত্মবিশ্বাস দিল।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগও তৈরি করে লাল-হলুদ। জিকসন সিংয়ের পাস থেকে বক্সের বাইরে শট নেন জয় গুপ্ত। তাঁর বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়েও গোল করতে পারেননি লুকাস। অর্থাৎ প্রথম ৪৫ মিনিটেই দু’বার পোস্টে ধাক্কা খায় ইস্টবেঙ্গলের আক্রমণ। গোলের সুযোগ তৈরি করেও এগিয়ে যেতে না পারার হতাশা নিয়েই বিরতিতে যায় হাবাসের দল।

দ্বিতীয়ার্ধে ফের ধাক্কা, আশুতোষের গোলে এগিয়ে যায় দিল্লি

বিরতির পরও আক্রমণাত্মক মনোভাব ধরে রাখে ইস্টবেঙ্গল। গোলের জন্য চেষ্টা চালিয়ে যান রামিরেজ়, রশিদরা। সেট-পিস থেকেও সুযোগ তৈরি হয়। রশিদের হেডে বল পেয়ে বক্সের মাঝখান থেকে শট নিয়েছিলেন রামিরেজ়। কিন্তু তাঁর বাঁ পায়ের প্রচেষ্টা ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ফ্রি-কিক থেকেও গোলের সুযোগ তৈরি হয়েছিল। রামিরেজ়ের নেওয়া ফ্রি-কিক প্রথমে ভালো ভাবে সামলে দেয় দিল্লির রক্ষণ। ফিরতি বল এডমুন্ডের কাছ থেকে পেয়ে ফের শট নেন রামিরেজ়। কিন্তু সেই বলও ক্রসবারের উপর দিয়ে চলে যায়। একের পর এক সুযোগ নষ্ট হচ্ছিল লাল-হলুদের।

অন্য দিকে, দিল্লি অপেক্ষা করছিল ইস্টবেঙ্গলের ভুলের। ৬৭ মিনিটে সেই সুযোগই কাজে লাগায় তারা। হার্দিক ভাটের ভুলে কর্নার পেয়ে যায় স্পোর্টিং দিল্লি। কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে রডরিগিনহোর শট পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু বিপদ কাটেনি ইস্টবেঙ্গলের। ফিরতি বলের জন্য আগে থেকেই তৈরি ছিলেন আশুতোষ মেহতা। অভিজ্ঞ ফুটবলার সেই বল জালে ঠেলে দেন। ২-১ গোলে ফের এগিয়ে যায় দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *