বারাসত পর্যন্ত যাবে মেট্রো, কিন্তু কবে? কী বলছেন কর্তৃপক্ষ?
গড়িয়া থেকে মেট্রোয় উঠবেন, সেখান থেকে সোজা পৌঁছে যাবেন বারাসত।অবশ্য একবার শুধু লাইন বদলাতে হবে। কলকাতা মেট্রোর এই পরিকল্পনা বহুদিনের। নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্প। ইতিমধ্যেই এর একটি অংশ চালু হয়ে গিয়েছে। বাকিটা কবে হবে? সেই প্রশ্নই এখন রয়েছে আমজনতার মনে।
ব্লু লাইনের নোয়াপাড়া স্টেশন থেকে ইয়েলো লাইন শুরু হচ্ছে। এখন নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড হয়ে জয় হিন্দ স্টেশন (কলকাতা বিমানবন্দর) পর্যন্ত মেট্রো চলছে। ঠিক হয়েছিল, এই লাইনটি বিরাটি, মাইকেল নগর, নিউ ব্যারাকপুর হয়ে পৌঁছবে বারাসত পর্যন্ত।