পাসওয়ার্ড নাকি বায়োমেট্রিক লগইন: তথ্য সুরক্ষায় কোনটি বেশি নিরাপদ?
আধুনিক যুগে জরুরি অনেক ইলেকট্রনিক্স গ্যাজেট বা নথি পাসওয়ার্ড প্রোটেক্টেড। মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটার-ল্যাপটপ — তথ্য চুরি যাওয়া কিংবা গোপনীয়তা বজায় রাখার জন্য ইলেকট্রনিক্স ডিভাইসে পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন প্রযুক্তি বিশেষজ্ঞরাও। এর পাশাপাশি, ডিভাইসের মধ্যে গোপন কোনও নথি বা ফাইল সুরক্ষিত রাখতেও ব্যবহার হয় পাসওয়ার্ড।